সাতক্ষীরার তালা উপজেলা সদরের মোবারকপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরঞ্জন সাধু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ সাধুর ছেলে এবং তালা বাজারের সেলাইয়ের কাজ করতেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে নিজের ঘরে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর
