অনলাইন কেনাকাটায় সঠিক পণ্যের নিশ্চয়তা দেবে প্রিয়শপ ডটকম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০১

অনলাইনে ছবি দেখে কেনাকাটা করে অনেক গ্রাহক চিন্তিত থাকে পণ্যের সঠিক মান এবং যথাযথ সেবা নিশ্চিত করন নিয়ে। অনলাইন শপিং এ আগ্রহ বৃদ্ধি এবং ঝামেলাবিহীন কেনাকাটা নিশ্চিত করতে দেশের শীর্ষ ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম https://priyoshop.com/ নিয়ে এসেছে গ্রাহকের জন্য ‘বায়ার প্রটেকশন’ পলিসি। পণ্য ক্রয় হতে ডেলিভারি পরবর্তী সেবা পর্যন্ত নিশ্চিন্ত করবে এই পলিসি। যার ফলে ক্রেতা কোন প্রকার সংশয় ছাড়াই অনলাইনে কিনতে পারবে প্রয়োজনীয় পণ্যটি।
এক অনলাইন প্রোগ্রামের মাধ্যমে এটি উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সৈয়দ আলমাস কবির এবং প্রিয়শপ ডটকমের সিইও আশিকুল আলম খাঁন।

অনুষ্ঠানের শুরুতে প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন প্রিয়শপের ৮ বছরের জার্নি তুলে ধরেন সেই সাথে ব্যাখ্যা করেন গ্রাহক সুরক্ষা নীতির বিস্তারিত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অনলাইন প্লাটফর্মে গ্রাহকরাই প্রধান শক্তি, তাই গ্রাহকদের জন্য প্রিয়শপের এমন পলিসিকে স্বাগতম জানাই।

বেসিস সৈয়দ আলমাস কবির বলেন, প্রিয়শপ ডটকম দীর্ঘদিন বাংলাদেশের ই-কমার্স খাতে সুনামের সাথে কাজ করছেন। বায়ার প্রটেকশন গ্রাহকদের সেবার মান আরো উন্নত করবে। অনলাইনে কেনাকাটায় গ্রাহকরা ভারসা জায়গা তৈরিতে গ্রাহক সেবার বিকল্প নেই।