নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ফরিদপুর সদর উপজেলার গোয়ালেরটিলা গ্রামের মো. সাহেব আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানায়, টিঅ্যান্ডটি সড়কের নির্মাণাধীন একটি ভবনে দীর্ঘদিন ধরে কাজ করছিল শহিদুল। চার তলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে শহিদুলকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা আসলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।