বন্যায় ব্যাপক ক্ষতির পর আগাম শীতকালীন সবজি উত্পাদনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কৃষক। এবার মুলার ফলন হয়েছে বেশ ভালো। দামেও খুশি তারা। মাঠ থেকে মুলা সংগ্রহ শেষে ক্যারেটে করে পাইকারি বিক্রির জন্য সাজিয়ে রাখছে শ্রমিক। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার এসে নিয়ে যাবেন তা। ছিবিটি গতকাল রাজশাহী পবা উপজেলার বড়গাছি স্কুল মাঠ থেকে তোলা —আজাহার উদ্দিন