আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:২৬

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মঙ্গলবার সন্ধ্যায় করোনার পজিটিভ রিপোর্ট আসে। গতকাল হাসপাতালে আরো কিছু টেস্ট করাতে এলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ভর্তি হন তিনি। তবে এখনো তার তেমন বড় কোনো সমস্যা দেখা দেয়নি। আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকেই দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছিলেন।