কৃষি ও পল্লী ঋণ সহজীকরণ উদ্ভাবনী প্রকল্পের সফলভাবে মেন্টরিং করায় এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর পক্ষ থেকে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে মেন্টরিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্প্রতি এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, পিএএএর স্বাক্ষরিত সনদ প্রদান অনুষ্ঠানে এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট তাসলিমা ইয়াছমিন, প্রকল্প পরিচালক মো. জসিমউদ্দিন উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গত বুধবার ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়ন নং ৩৩ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আজম হেলালী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন
০০০০০
যশোর জেলার চৌগাছার পুড়াপাড়া বাজারে গতকাল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৮৮-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান
০০০০০
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লি. এবং রয়েল টিউলিপ লাক্সারি হোটেলের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং রয়েল টিউলিপ লাক্সারি হোটেলের সেলস্্ অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর সৈয়দ ইয়ামিনুল হক চুক্তিতে সই করেন
