চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ে জড়িত ৮ জন গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩

রাজধানীতে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে  ৮ জন গ্রেফতার হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম মঙ্গলবার  রাতে লালবাগের  নবাবগঞ্জ পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

এ সময় তাদের হেফাজত থেকে জব্দ করা হয় বিভিন্ন মডেলের ৫৫টি মোবাইল ফোন। গ্রেফতারকৃতরা হলো- জুয়েল, মাসুদ, দুলাল, জিজাল মোল্লা ওরফে বিপ্লব হোসেন, হাসান, সেলিম, শাহজাহান মিয়া ও  খোকন।  

ডিবি জানায়, গ্রেফতারকৃতর চোরাই মোবাইল ফোন দিয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালাতো এবং নিরীহ লোকদের নিকট বিক্রয় করে তাদের অপরাধী হিসেবে উপস্থাপন করত । এ ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি