সমতলে বিষণ্ন পাথরের নীরবতা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৪

কোথাও আতাফল পেকেছে, কুয়াশায় প্লাবিত হয়ে আছে

অয়ধ্বনি। বিপন্ন মায়ের মুখে ক্রমাগত সন্ধ্যা নামে,

পাথরের উপর বসে চিন্তামগ্ন পিতা।

যেন তিনি অর্ধতন্দ্রায়, যেন এই চরাচরে তার মতো একা আর কেউ নেই।

বৃষ্টিযুক্ত বাতাস ঝিমিয়ে পড়েছে, বনের ওপারে।

 

জলপিপির ভাঙাস্বর, রাতে ডাকলেও শোনা যায় না,

বাবাকে বললাম, চলো, কবরখানায় বসে থেকে কী হবে? 

পাতার মর্মর, জ্যোত্স্নাসজ্জিত ছোট ছোট ঘাস,

ঘাসের ভেতরে নিঃশ্বাস নিচ্ছে, দু’চারটে গোখরো, হতে পারে চন্দ্রবোড়া, নাম ফলকে লেপ্টে রয়েছে চীনাজোঁক,

 

মায়ের শিয়রে বসে আমারও শীত করে।

পূর্ণিমার চাঁদ, হু হু প্লাবন ঝড়ো হাওয়ার, মা পাশ ফিরে শোয়, তার গ্রীবার জন্মদাগ জ্বলজ্বল করে—

রাতের আলোয়।

্তআমার যে অনিদ্রা রোগ বাবা, দু’একটা কাজু খাও, খেতে বেশ মজা।

 

বাড়ির পিছনের নিমগাছটিকে সামনে এনেছি, এখানে আলো বেশি। পেঁচা আর ডাকবে না রাতে।