রুহ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

রুহ আছো? বেশ বেশ, ধনুক বাঁকা পাঁজরে

প্রশ্বাসে নিঃশ্বাসে হাঁসফাঁস হাপরে

কোথা তবে কাঁদে মন স্পর্শের আঁচড়ে?

 

এই তো, এইদিকে, কেউ বলে ওইদিকে

দিনমান খুঁজে খুঁজে রাতটাই হয় ফিকে

রুহ কোথা? পাই শুধু নির্জন আমাকে।

 

রুহ আছো? বেশ বেশ, শিরা কিংবা শরীরে

সুচফোটা কষ্টের ঘুম কেন বেঘোরে?

আমি কার, কে আমার, আছি কোন বিবরে?

 

রুহ যদি কায়াহীন, শরীরের রুহ কে?

আমি যাকে রুহ ডাকি কোথা থাকে, কোথা সে?