সাঁতারের কোরিয়ান কোচ পার্ক তে গুনের খবর সাঁতার অঙ্গন জানত। সাঁতারুদের ভালো প্রশিক্ষণের জন্য তাঁর পরিশ্রমের কথাও সবার জানা ছিল। কিন্তু সাঁতার ফেডারেশনের কিছু কর্মকর্তার সঙ্গে কোরিয়ান কোচের বনিবনা চলছিল না অনেক দিন ধরেই।
বিওএর দেওয়া বেতনে কাজ করছিলেন বলে একবার বিওএতে গিয়েছিলেন সমস্যার কথা জানাতে। কিন্তু পার্ক তে গুন শেষ পর্যন্ত দেশে ফিরে যান। ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ জানিয়েছেন পার্ক তে গুন তিন দিনের ছুটি নিয়ে গিয়ে আর ফেরেননি।
বিওএতে গিয়েছিলেন, ফেডারেশনের সঙ্গে কি হয়েছিল সেসব বিষয়ে আমার জানা নেই। তবে পার্ক তে গুন একটা সার্জারি করাতে গিয়ে আর ফেরেননি।’ কোরিয়ান কোচ যাওয়ার আগেই সাঁতার ফেডারেশন একজন জাপানি কোচ খুঁজছিল।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বললেন, ‘আমরা একজন জাপানি কোচ খুঁজছি। প্রায় ৬ মাস ধরে আমরা চেষ্টা করছি। জাইকার মাধ্যমে কোচ আনতে চাই। এক মাস আগে জাপান দূতাবাসে আবেদন পাঠিয়েছি। কিন্তু এখনো কোনো খবর পাইনি। জাপানি সাঁতার কোচ নিয়ে এই মুহূর্তে আমার কাছে অথেন্টিক কোনো খবর নেই।’ তিনি জানিয়েছেন সাঁতার প্রশিক্ষণ চলছে।
