কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা শিসেকেদিকে জয়ী ঘোষণা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:২৫

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছেন বিরোধীদলের নেতা ফেলিক্স শিসেকেদি। গত মাসের শেষ সপ্তাহে হওয়া ভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্টিন ফায়ুলুকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।

 ভোট গণনা শেষে বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশনের প্রধান কর্নেলি নাঙ্গা ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশাল প্রোগ্রেস পার্টির নেতা শিসেকেদিকে বিজয়ী ঘোষণা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৩৮ দশমিক ৫৭ শতাংশের সমর্থন পেয়ে বিরোধীদলীয় এ নেতা জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফায়ুলু পেয়েছেন প্রায় ৬৪ লাখ ভোট।