সিরিয়ায় আইএসের হামলায় পাঁচ ব্রিটিশ সেনা নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:২৬

সিরিয়ার দেইর আজ জোর প্রদেশে জঙ্গি গোষ্ঠী আইএসের রকেট হামলায় অন্তত পাঁচ ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। প্রদেশের আল শাফ গ্রামে এই রকেট হামলা চালায় আইএস। 

রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানায়, হামলায় ব্রিটেনের আরও কয়েকজন সেনা আহত হয়েছে। তবে ব্রিটেন  থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। গত রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র হামলায় ব্রিটেনের এক সেনা নিহত ও দুইজন আহত হয়েছে।

এছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ আইএসের সর্বশেষ ঘাঁটি দখলে অভিযান চালালে পাল্টা হামলায় ২৩ জনকে হত্যা করেছিল আইএস।