বৈশ্বিক পর্যটন খাত সংকুচিত হচ্ছে ৫৭ ভাগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০২

করোনা ভাইরাসের কারণে বড় ধরনের প্রভাব পড়েছে পর্যটন খাতে। সীমান্তে কড়াকড়ির কারণে বিদেশে যাতায়াতে ভাটা পড়েছে। তাছাড়া মানুষ ঘর থেকে কাজ ছাড়া বেরও হতে চাইছে না। ফলে অভ্যন্তরীণ পর্যটনও সংকুচিত হয়েছে। অক্সফোর্ড ইকোনমিকসের এক গবেষণায় বলা হয়েছে চলতি বছরে বৈশ্বিক পর্যটন খাত প্রায় ৫৭ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই পর্যটন খাত এতটা সংকুচিত হচ্ছে। এবার প্রায় ৮৪ কোটি ৭০ লাখের মতো পর্যটক আগমন হ্রাস পাচ্ছে বলেই ধারণা এ গবেষণা প্রতিষ্ঠানটির।