গ্রিসের অর্থনীতিতে মড়ার ওপর খাঁড়ার ঘা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩

এমনিতেই গ্রিস তাদের অর্থনীতি পুনরুদ্ধারে লড়াই করে আসছিল। তার ওপর নোভেল করোনা ভাইরাস দেশটির অর্থনৈতিক সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। মহামারির আগেই অর্থনীতি পুনরুদ্ধারে ২ হাজার ৪০০ কোটি ইউরোর প্যাকেজ ঘোষণা করেছিল দেশটির সরকার। এখন অর্থনীতি আরো সংকটে পতিত হওয়ায় ঐ প্যাকেজের সঙ্গে আরো ৬৮০ কোটি ইউরোর প্যাকেজ যুক্ত করা হয়েছে। এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রিসের উত্পাদন কমেছে ১৫ দশমিক ২ শতাংশ।  —নাঈমা সুলতানা