মানিকগঞ্জের সিঙ্গাইরে গতকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি.শাহাদত্ হোসেন,থানা সদস্য আব্দুর রহমান মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগ সভাপতি তমেজ উদ্দিন, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রমুখ।
