নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে আলোর ফেরিওয়ালা কর্মসূচির আওতায় ৫ মিনিটে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-১ তারাবো জোনাল অফিসের অধীনে বরপা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-১ তারাব জোনাল অফিসের ডিজিএম মো: ফসিউল হক জাহাঙ্গীর, এজিএম মাহফুজুর রহমান, ওয়্যারিং পরিদর্শক মো: মনিরুজ্জামান, এলটি মো: ছিদ্দিকুর রহমান, এলাকা পরিচালক হাজী মো: শওকত হোসেন, মো: আব্দুল আজিম ভূঁইয়া, হাজী আব্দুল বারেক। কর্মসূচির আওতায় তারাবো পৌরসভার বরপা, যাত্রামুড়া, তারাব, বরাব, রূপসী, মৈকুলি, কান্দাপাড়া এলাকার ২০টি বাড়িতে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়।
