শায়েস্তাগঞ্জে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে বৃহস্পতিবার রাতে সঠিক মূল্য তালিকা না রাখা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে জেলাব্যাপী বাজার তদারকি করা হচ্ছে। সারা দেশের মতো শায়েস্তাগঞ্জ উপজেলায়ও হঠাত্ করে পেঁয়াজের বাজার লাগামহীন অবস্থায় রয়েছে। রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত ঐ অভিযান পরিচালনা করে।