সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রুহুল আমিন জানান, বুধবার অভিযান চালিয়ে বৈদ্যের বাজার হাড়িয়া এলাকার রিপন মিয়ার ছেলে ফারুক মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
