কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২

কক্সবাজারের উখিয়া ও রামু সীমান্তের উপর দিয়ে বয়ে যাওয়া রেজু খালের মোহনাস্থ ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। 

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া উইং কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে ছিদ্দিক জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ডের সদস্যরা রেজুখালের মোহনায় ঝাউবাগান এলাকায় একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে থামাতে বলে। 

এসময় নৌকায় থাকা ইয়াবা কারবারীরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনের দায়ে নৌকাটি জব্দ করে। 

ইত্তেফাক/জেডএইচ