রূপগঞ্জে জবির বাসে শ্রমিকদের হামলা আহত ১০ শিক্ষার্থী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৫

নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় উল্টোপথে শ্রমিকবাহী বাস চলতে নিষেধ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ নামের একটি বাস ভাংচুর ও শিক্ষার্থীদের উপর আক্রমনের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০ জন শিক্ষার্থী ও এক শ্রমিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জবির নারায়ণগঞ্জগামী ‘নোঙর’ বাস রুপগঞ্জ পৌছালে এ ঘটনা ঘটে।