চিরদিন তোমায় রাখিবো মনে, তুমি যে জাতির পিতা,
দিয়েছো মোদের স্বাধীনতা এনে, তুমি বাঙালির নেতা।
অনেক বছর জেলে কেটেছে, ঘুমাতে পারোনি রাতে,
পরিজন তোমার ভূখা রয়েছিল, কি আসে যায় তাতে।
ভাবোনিকো তুমি তাহাদের কথা, গড়েছিলে প্রতিরোধ,
মীরজাফরের বংশধরেরা, নিলো তার প্রতিশোধ।
মরেনি এখনো মীরজাফরেরা, রয়েছে মাটিতে মিশে,
শত আঘাতের পর, মরেনা তারা, মরেনা তীব্র বিষে।
যাহাদের তুমি করেছিলে ক্ষমা, সেই সব বেঈমান,
সুযোগ বুঝিয়া একদিন তারা, কেড়ে নিলো তব প্রাণ।
আপনজনেরা দিয়েছে রক্ত, বাকি ছিলো বলো কেবা,
রেখে গেছো শুধু চোখের মনিরে আমাদের দিতে সেবা।
শহিদের বুকের রক্তের দাগ শুকাবেনা কোন দিন,
সজনহারাদের কান্নার রোল, রয়ে যাবে চিরদিন।
আজি শুভদিনে, চোখের মনিরে, ওগো পিতা দোয়া করো,
সাহস জোগাতে, ওপার হইতে, হাত দুটি তার ধরো।
ওগো দয়াময়, দাও তুমি তারে, শকতিতে ভরা প্রাণ,
মনোবল আর সাহস জোগাও, রাখিতে দেশের মান।
সফল করিতে পিতার স্বপন, বহু দূর যেতে হবে,
সাথে আছে সবে, ভেবোনাকো তুমি, জনগন পিছে রবে।
(২০ বর্ণে ২০ লাইনে জন্মদিনে জাতির পিতাকে স্মরণ ...)
