কানাডার প্রধানমন্ত্রী সামিটের উদ্যোগের প্রশংসা করলেন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২২:৫০

মঙ্গলবার সিংগাপুরে কানাডার হাইকমিশনার ন্যান্সি লিন ম্যাকডোনাল্ডের বাসভবনে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে পরিবেশবান্ধব জ্বালানির অন্যতম উত্স এলএনজি বাংলাদেশে নিয়ে আসার প্রচেষ্টার জন্য প্রশংসা করেন। ট্রুডো এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, উন্নয়নশীল দেশসমূহ এবং নারীদের জন্য অসামান্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩৩তম এসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আশিয়ান) সামিটে যোগ দিতে সিংগাপুরে এসেছিলেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কানাডার ইন্টারন্যাশনাল ট্রেড ডাইভারসিফিকেশন মন্ত্রী জিম কার। - প্রেস বিজ্ঞপ্তি