হাডুডু খেলা দেখতে মানুষের ঢল !

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

জামালপুর প্রতিনিধি

করোনার ভয়াবহতা উপেক্ষা করে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে হাডুডু খেলার আয়োজন করা হয় শুক্রবার। আর ঐতিহ্যবাহী এ খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কাছিমার চর একাদশ বনাম মহলগিরি একাদশ। খেলায় কাছিমার চর একাদশ মহলগিরি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একটি বিশাল আকৃতির গরু এবং রানার্স আপদের হাতে একটি ফ্রিজ তুলে দেন।