লুজারের শীর্ষে উঠেছে ইনটেক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৪টির বা ৫৪ দশমিক ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ইনটেকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ইনটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ দশমিক ৭০ টাকায়। গতকাল রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩১ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইনটেক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৮ দশমিক ৭০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬ দশমিক ৯৫ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৬ দশমিক ৬৮ শতাংশ, দুলামিয়া কটনের ৬ দশমিক ৪১ শতাংশ, ফাইন ফুডসের ৬ দশমিক ২৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৬ দশমিক ১৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৯৫ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫ দশমিক ৮৮ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।