রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১ হাজার ২৫০ জন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তার মধ্যে নগদ ৬ হাজার টাকা করে মোট ৩৯ লাখ ৮৪ হাজার টাকা ও ভাতার বই বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহাম্মেদ আলমাছ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী গ্রুপ ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা পরিচালক সোলাইমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ জায়েদ আলী প্রমুখ।
