আপনার রাশিফল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

২২ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :৪ ও ৫। শুভ বার :রবি ও বুধ। শুভ রত্ন :পান্না ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা নিন। জ্ঞানস্পৃহা বাড়বে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। অতিরিক্ত উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। হাতের কাজ ফেলে রাখবেন না। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ অনুযায়ী চলুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। কর্মস্থলে সিনিয়র সহকর্মীর পরামর্শ কাজে লাগতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সম্ভাব্যক্ষেত্রে কেউ তীর্থস্থান ভ্রমণে যেতে পারেন।