রাজবাড়ীতে ‘ব্রাদার্স ফার্নিচার’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮

দেশের প্রতিটি জেলায় ফার্নিচার শিল্পকে পৌঁছে দিতে এবার রাজবাড়ীতে বৃহত্ পরিসরে উদ্বোধন করা হলো ব্রাদার্স ফার্নিচারের আরও একটি নতুন শো-রুম। এই  শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লি.-এর পরিচালক শরীফুজ্জামান সরকার এবং মার্কেটিং অ্যান্ড সেলস জুনিয়র সহকারী ম্যানেজার আলিম উর রেজা। এ সময়  প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও  গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।  শুভ উদ্বোধন উপলক্ষে নতুন এই শাখায় সকল ফার্নিচার ক্রয়ে  ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এই অফার রাজবাড়ী শাখায় ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।