বরিশালের আগৈলঝাড়ার রাজিহার গ্রামের সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে একটি রাইস মিলে অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ১৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছৈ ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত মিল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও মিল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ভাই ভাই নামের রাইস মিলে সোমবার রাত সাতটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পরে।
এসময় বিদ্যুৎ সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারেনি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়।
আরো পড়ুনঃ ডাকসু ভিপি নুরুল হক নূর গ্রেফতার
এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে ঘন্টাখানেক পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঐ মিলের ঘরে থাকা ৭শ মন ধান, ২শ মন চাল, ৩টি ভ্যান, বাক্সে থাকা মূল্যবান দলিল ও কাগজপত্র সবকিছু।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। একারণে লোকজন আগুনের ধারে কাছে যেতে পারেনি। আগুনে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন তারা।
ইত্তেফাক/এমএএম
