চরভদ্রাসন উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের ফলক উন্মোচন করলেন নিক্সন চৌধুরী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০২

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসন উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পরিষদ চত্বরে নতুন ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুুরী (নিক্সন)। ফলক উন্মোচন শেষে নির্মাণ স্থান পরিদর্শন ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোতালেব হোসেন মোল্যা,  থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন খানম, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন (বাধন) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা প্রমুখ।         জানা যায়, এলজিইডির বাস্তবায়নে ভবন ও হল রুমের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭২ লাখ ৯৪ হাজার ৫৯৬ টাকা।