সেতুবন্ধ কল্যাণ সমবায় সমিতির নতুন সভাপতি রেজাউল সাধারণ সম্পাদক হেমায়েত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩

সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতি লিঃ-এ আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহ্মুদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হেমায়েত হোসেন।

দেশের প্রচলিত সমবায় সমিতি আইন, বিধিমালা এবং ঐ সমিতির উপআইন মোতাবেক গঠিত সমিতির নির্বাচন কমিটি কর্তৃক ঘোষিত নির্বাচনি তফসিলের সব কার্যক্রম সম্পন্ন শেষে ২১ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিটি। নতুন কমিটির সহসভাপতি হলেন আ ন ম মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মকবুল আহমদ। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ, মো. আবদুর রাজ্জাক মৃধা, জি এম রইস উদ্দীন, মো. নাসির উদ্দিন, আবদুস সালাম হাওলাদার, মো. রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান বুলবুল।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ডেমরায় সেতুবন্ধন কনভেশন সেন্টারে সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বিশেষ সাধারণ সভায় দায়িত্ব নেবে নতুন কমিটি।—প্রেস বিজ্ঞপ্তি