রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

আব্দুল গফুর

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৭৫) গত রবিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, ছয় মেয়ে ও তিন স্ত্রী রেখে গেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইয়ানুছ আলীসহ অনেকে।