মনপুরায় বিওজেএ এর কমিটি গঠন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩

ভোলার মনপুরায় ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ)’ এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. ছালাহউদ্দিনকে সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মনপুরা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর ভোলা জেলা সভাপতি খলিল উদ্দিন ফরিদ।

কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক মতবাদের মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বরিশাল প্রতিদিন এর প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ ও ভোলারবাণী প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক দৈনিক খবরপত্র প্রতিনিধি আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি নেছার আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনাইটেড ২৪ ডট কম এর প্রতিনিধি রাকিবুল হাসান, আইনবিষয়ক সম্পাদক দৈনিক নয়া দিগন্ত এর প্রতিনিধি সঞ্জয় চন্দ্রদে দূর্জয়।

আরও পড়ুন: মহেশপুরে মানবপাচারের সময় ৪ দালাল আটক, উদ্ধার ৫

কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন, মানবজমিন প্রতিনিধি মো. আলমগীর হোসেন, আমাদের সময় প্রতিনিধি মাহবুবুল আলম শাহীন, দৈনিক সমকাল প্রতিনিধি মো. আমির হোসেন হাওলাদার ও বোরহানউদ্দিন ডট কম প্রতিনিধি অহিদুর রহমান।

ইত্তেফাক/এএএম