অর্ফাত আরা চৌধুরী, ইংরেজি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ এর প্রধান কাজ। ]’/এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। তাই তোমরা বই দেখে প্রশ্ন তৈরি কর ও বই দেখেই উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়: [email protected]
৪১. পরিফেরা পর্বের প্রাণীদের কোথায় পাওয়া যায়?
উ:পৃথিবীর সর্বত্রই।
৪২. কোন পর্বের প্রাণীদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক?
উ:পরিফেরা।
৪৩. কোন পর্বের প্রাণীরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে?
উ:পরিফেরা।
৪৪. কোন পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী?
উ:পরিফেরা।
৪৫. কোন প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
উ:স্পঞ্জিলা।
৪৬. পরিফেরা পর্বের প্রাণীরা কীভাবে অক্সিজেন ও খাদ্যবস্তু গ্রহণ করে?
উ:ছিদ্রপথ দিয়ে।
৪৭. কোন পর্বের প্রাণীদের পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না?
উ:পরিফেরা।
৪৮. Scypha কোন পর্বের প্রাণী?
উ:পরিফেরা।
৪৯. নিডারিয়া পর্বের আদি নাম কী?
উ:সিলেন্টারেটা।
৫০. কোন পর্বের প্রাণী বিচিত্র বর্ণ ও আকার-আকৃতির হয়?
উ:নিডারিয়া।
৫১. এককভাবে বা কলোনি গঠন করে বাস করে কোন পর্বের প্রাণীরা?
উ: নিডারিয়া।
৫২. কোন প্রাণীর ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে?
উ: Hydra, Obelia
৫৩. কাদের দেহ ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত?
উ:নিডারিয়া পর্বের প্রাণীদের।
৫৪. নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের বাইরের দিকের স্তরটির নাম কী?
উ:এক্টোডার্ম।
৫৫. নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভিতরের দিকের স্তরটির নাম কী?
উ:এন্ডোডার্ম।
৫৬. নিডারিয়ার দেহ গহ্বরকে কী বলে?
উ:সিলেন্টেরন।
৫৭. সিলেন্টেরনের কাজ কী?
উ:পরিপাক ও সংবহনে অংশ নেয়া।
৫৮. নিডোব্লাস্ট কোথায় থাকে?
উ:এক্টোডার্মে।
৫৯. নিডোব্লাস্টের কাজ কী?
উ:শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি।
৬০. কোন পর্বের প্রাণীদের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী?
উ:প্লাটিহেলমিনথেস ।
