পড়ার বিষয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:১০

পর্যটনের সঙ্গে একান্তভাবে যে পড়াটির যোগসূত্র রয়েছে তাহল হোটেল ম্যানেজমেন্ট। বলা যায় আগামীর পেশা পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হলো পর্যটন ও সেবাবিষয়ক প্রাকটিক্যাল জ্ঞানের পাঠ। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শুধু পর্যটন বা হোটেল ব্যবস্থাপনা নিয়েই সীমাবদ্ধ নয়; বরং একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে কিভাবে এই শিল্পের উন্নয়ন করা যায় তা নিয়েও আলোচনা করা হয় এতে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে পর্যটনশিল্প এগিয়ে নিতে সহায়তা করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

বিশ্বের প্রতি ১১টি চাকরির মধ্যে ১টি পর্যটন শিল্পে হয়ে থাকে যেখানে গ্লোবাল জিডিপিতে অবদান ১০.৩ শতাংশ। পর্যটন বিশেষজ্ঞরা তাদের গবেষনার দ্বারা ধারণা করছেন, আগামী দিনে বিশ্ব পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬০ কোটি। এই বিপুল সংখ্যক পর্যটকের ৭৩ শতাংশই ভ্রমণ করবেন এশিয়ার দেশগুলোতে। পর্যটন শিক্ষা শতভাগ কর্মমুখী শিক্ষা। বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি নতুন হলেও বিশ্বের অনেক দেশে  অনেক আগ থেকে প্রচলিত একটি পড়ার বিষয়। উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও পর্যটন শিল্পের অনেক বিকাশ ঘটেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭টি পাঁচ তারকা এবং ৫টি চার তারকা বিশিষ্ট হোটেল ছাড়াও প্রায় অর্ধশত তিন তারকা বিশিষ্ট হোটেল রয়েছে , ফলে এই শিল্পে কাজ করার জন্য প্রয়োজন দক্ষ জনবলের।

কাজের ক্ষেত্র :বিশ্বায়নের জোয়ারে চাকরির বাজার এখন আর শুধু দেশেই সীমাবদ্ধ নয়, দেশের বাইরেও কাজের অবারিত সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, হাসপাতাল, ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম সংস্থা, এয়ারলাইন্স, শিপ, কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার প্রভৃতি। সারাপৃথিবীতে অসংখ্য ফাইভ স্টার বা পাঁচতারা হোটেল রয়েছে। উদাহরণ হিসেবে যদি একটি মাত্র হোটেলের আয়তনকে বিশ্লেষণ করা যায়, তাহলেই বুঝা যাবে কী বিপুল পরিমাণ কর্মীর দরকার হয় এরকম একটি হোটেল পরিচালনা করতে।

কোথায় পড়বেন :বাংলাদেশ টেকনিকাল এডুকেশন বোর্ড (বিটিইবি) এর অধীনে ড্যাফোডিল পলিটেকনিক ইনিস্টিটিউট ২০১৮ সাল থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টকনোলোজির উপর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম পরিচালনা করে আসছে। ৪ বছর মেয়াদি কোর্সে ৮টি পর্ব/সেমিষ্টার সম্পন্ন করতে হয়। সপ্তাহে ৬ দিন ক্লাশ অনুষ্ঠিত হয়। তাছাড়া এখানে শুধুমাত্র ডে-শিফট-এ ক্লাস হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা পার্ট-টাইম কাজ করার সুযোগ পায়। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৪৯৩২৪৬ নম্বরে।

ড্যাফোডিল পলিটেকনিক ইনিস্টিটিউট-এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলোজির কোর্স কারিকুলাম একটু ভিন্নভাবে সাজানো। শিক্ষার্থীদের চার বছরের শিক্ষাজীবনকে চারটি সেগমেন্টে ভাগ করা হয়। প্রথম সেগমেন্ট হচ্ছে রেগুলার বা নিয়মিত কোর্সের আওতাধীন পড়াশোনা, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কো-কারিকুলাম বা সহশিক্ষা কার্যক্রম, তৃতীয় সেগমেন্ট ল্যাব ও অন অ্যাকুকেশন ট্রেনিং এবং চতুর্থ সেগমেন্ট হচ্ছে ক্যারিয়ার। এছাড়াও রয়েছে দক্ষ ও অভিঙ্গ শিক্ষক-শিক্ষীকা-মন্ডলী, যারা সার্বক্ষণীক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্বির লক্ষে কাজ করে যাচ্ছে ।  

বর্তমানে ২০২০-২১ শিক্ষা বর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে প্রোগ্রামে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত আরও তথ্য জানতে ভিজিট করতে পারেন  www.dpi.ac এই ওয়েবসাইটে।