ক্যারিয়ার গড়ার স্বপ্ন হোক শিক্ষাজীবন থেকে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮

জীবনে প্রতিষ্ঠিত হতে বা সাফল্য পাওয়ার জন্য সকলেই স্বপ্ন দেখেন। জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার মূল হাতিয়ার কেরিয়ার। কেরিয়ার উজ্জ্বল হলে জীবনে সুখ বিলাস প্রাপ্তি অসাধ্য নয়। এজন্য প্রয়োজন প্রবল পরিশ্রমের। তবে বাস্তুশাস্ত্র বলছে, পরিশ্রমের সঙ্গে যদি কয়েকটি উপায় অবলম্বন করা যায়, তাহলে কেরিয়ারে সাফল্য আসবেই। দেখে নেওয়া যাক এই উপায়গুলি। পড়ার ঘরের টেবিলটি যেন আয়তাকার হয়। এর বাইরের কোনো আকার হলে পড়ার ঘরে সমস্যায় পড়তে পারেন পড়ুন। পড়ার সময় পড়ুয়ার মুখ থাকবে পূর্ব ও উত্তর দিকে। এতে পড়ায় মনোযোগ বেশি আসে। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। যে ঘরে পড়ুয়ারা পড়াশোনা করবে, সেখানে প্রচুর জানলা থাকা আবশ্যক। ঘরে যত বেশি আলো আসবে ততটাই উজ্জ্বল হবে পড়ুয়ার কেরিয়ার। পাশাপাশি পড়ার টেবিল যেন পরিস্কার থাকে, সেদিকে নজর রাখতে হবে সকলের। যে ঘরে পড়ুায়ারা পড়াশোনা করবে, সেখানে প্রচুর জানলা থাকা আবশ্যক। ঘরে যত বেশি আলো আসবে ততটাই উজ্জ্বল হবে পড়ুয়ার কেরিয়ার।