প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আন্তর্জাতিক দাবা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে সাউথ এশিয়ান চেস কাউন্সিল। এই কাউন্সিলের সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। আগামী ২৪-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে দেশি-বিদেশি দাবাড়ুরা অংশগ্রহণ করবেন। ভারতের গ্র্যান্ডমাস্টার সুরিয়া গাঙ্গুলী টুর্নামেন্টে খেলবেন বলে গতকাল গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আগামীকাল বেলা আড়াইটায় এই শিক্ষাপ্রতিষ্ঠানেই টুর্নামেন্টের উদ্বোধন হবে।