ব্রেক্সিট নয়, ইইউতে থেকে যেতে ভোটের দাবি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:০৭

ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ নয় বরং বৃটেনের বেশিরভাগ মানুষ এখন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে বলে এক জনমত জরিপে দেখা গেছে। এমনকি এখন ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দ্বিতীয়বার গণভোট আয়োজনও করতে চাইছে। গত সপ্তাহে একটি গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে আগামী ২৯ মার্চের মধ্যে বৃটেনকে বিচ্ছেদ প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। অথচ প্রধানমন্ত্রী থেরেসা মে এখনও তার খসড়া ব্রেক্সিট পরিকল্পনা অনুমোদনের জন্য তা পার্লামেন্টে উত্থাপন করতে পারেননি। তাই ব্রেক্সিট নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এরইমধ্যে এ জরিপ করা হয়। যেখানে দেখা গেছে, যদি এখনই দ্বিতীয় গণভোট হয়, তবে ৪৬ শতাংশ ভোট ইইউতে থেকে যাওয়ার পক্ষে পড়তে পারে। আর ৩৯ শতাংশ ভোটার এখনও বিচ্ছেদই চাইবেন। বাকিরা সিদ্ধান্ত নেননি।