‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’

মানিকগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে ডায়াবেটিস দিবস পালন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০০:৩৭

 ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প, পদযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সিভিল সার্জন অফিস  ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে একই স্থান হতে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশিদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য আবুল বাশারসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে এ উপলক্ষে গতকাল সকালে সানারপাড় এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে এটি সানারপাড় লন্ডন মার্কেট দিয়ে পূর্ব সানারপাড় মৌচাক বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে ইস্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবের সামনে এসে শেষ হয়। এটি ইস্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও বারডেম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. দাহারুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় শোভাযাত্রায় ডা. শাফী সুমি, ডা. উত্পল, মজিবুর রহমান, তাজুল ইসলামসহ এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন।