রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪

রাজধানীর চকবাজারে আমানিয়া হোটেলের পাশে ৫তলা ভবনের নিচ তলায় একটি চুড়ির দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ জানিয়েছেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইত্তেফাক/এসি