চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিকরা। 

খন্দকার পাড়ার ইউছুপ মিস্ত্রীর রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এশরাম হোসেন,আবুল কালাম আবু ,আবুর মা ও ফিরোজা বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

খবর পেয়ে পটিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

 

ইত্তেফাক/ইউবি