করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়ালো

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১০

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর  সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।  মঙ্গলবার দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যে এমনটি জানা গেছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

 এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যাকে 'ভয়াবহ' উল্লেখ করে প্রাণঘাতী ভাইরাসটিকে থামানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন । 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 

ইত্তেফাক/এআর