মুন্সীগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। কর অঞ্চল নারায়ণগঞ্জের যুগ্ম কর কমিশনার মোঃ সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশসুপার মোস্তাফিজুর রহমান, কর অঞ্চল নারায়ণগঞ্জের সহকারী কর কমিশনার মোঃ আশরাফ জামিল আফগান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। এবার মেলায় ৬০ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া ১৮ নভেম্বর শ্রীনগর উপজেলা, ১৯ নভেম্বর টঙ্গীবাড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হবে। এবারের মেলায় ১৩টি স্টল বসেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন করদাতা সৃষ্টি ও কর প্রদানে সচেতনতা বাড়াতে আয়কর বিভাগের এ আয়োজন।
