ইউএস ওপেনে ছিলেন না, এবার বিয়ানকা আন্দ্রেসকিউ জানিয়ে দিলেন তিনি থাকবেন না আসন্ন ফ্রেঞ্চ ওপেনেও। করোনার প্রকোপের কারণে নয়, পুরোপুরি ফিট হতে না পারায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েদের র্যাংকিংয়ের সাত নম্বর এই কানাডিয়ান তারকা বলেছেন, ‘এই সিদ্ধান্তে আসাটা কম কষ্টদায়ক ছিল না। তবে আগামী বছর অনেক সুযোগ আছে, রয়েছে অলিম্পিক। তাই এই সময়টায় নিজের খেলা ও স্বাস্থ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে চাই। যাতে আরো শক্তিশালী হয়ে ফিরতে পারি।’
