জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা শুরু আজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে অনলাইন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে আজ। তিনদিনের এই টুর্নামেন্টের নাম ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা।’ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে খেলার উদ্বোধন করবেন টুর্নামেন্টের আয়োজক সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিন রাউন্ডেই খেলা শেষ হবে। স্বাগতিক বাংলাদেশসহ ১৫টি দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ৭৪ জন দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। দাবা ফেডারেশনের সদস্য মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান মাহমুদা হক মলি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন বলে ৭৪ জন দাবাড়ুর বেশি নেওয়া যাচ্ছে না।

তিনি জানিয়েছেন ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এশিয়ান চেস ফেডারেশনের মহাপরিচালক হিসাম তাহিরী। ইন্দোনেশিয়া, রাশিয়া, ভারত, ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টারের পাশাপাশি বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজীব খেলবেন। কানাডিয়ান ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি।