এখনই দর্শক ফিরছে না ইংল্যান্ডে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

মাঠে দর্শক ফেরানোর ইংল্যান্ডের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের নতুন ঢেউ। আগামী ১ অক্টোবর থেকে স্টেডিয়ামে দর্শক ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। এদিন আরো কিছু বিধিনিষেধ ঘোষণা করেন তিনি, ‘আমরা ১ অক্টোবর থেকে এটা (মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা) কার্যকর করতে পারব না। আমাদের স্পোর্টস ক্লাবগুলোর জন্য এর প্রভাব সম্পর্কে আমি অবগত।’ যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। দেশটিতে ৪ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নতুন রোগীর সংখ্যা প্রায় ৫ হাজার।