বাকেরগঞ্জে ফেরি চলাচল উদ্বোধন করলেন এমপি রতনা আমিন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:১৮

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাটাদীয়া ও দাড়িয়াঁলের সাধারণ জনগণের চলাচলের বিশেষ সুবিধার জন্য স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার ঐকান্তিক চেষ্টায় কারখানা নদীতে ফেরি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দাড়িয়াঁলের কারখানা নদীর ফেরি ঘাটে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

আরও পড়ুন: পুরাতন ভবন ভাঙার সময় চাপা পড়ে শ্রমিকসহ নিহত ২

এছাড়াও উপস্থিত ছিলেন-সওজ বরিশাল জেলা প্রকৌশলী মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, দাড়িয়াঁল ইউনিয়নের চেয়ারম্যান মো. জব্বার বাবুল, বরিশাল জেলা পরিষদের সদস্য ও দাড়িয়াঁল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন হাওলাদার, অ্যাড মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদক বিপ্লব মিএ, যুব বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম, ও বাকেরগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এএএম