এলজিইডির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে গাজীপুর জেলায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর পর্যালোচনা সভা গতকাল স্থানীয় এলজিইডি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাজীপুর এলজিইডি আয়োজিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ্। বক্তব্য রাখেন ঢাকার আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক, শ্রীপুর উপজেলা প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর, কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী সাজ্জাত হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনায়েত উল্লাহ্ এলজিইডির সব কাজের অগ্রগতি ও গুণগতমান বজায় রেখে যথা সময়ে শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন।
