মাদকবিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে সদর উপজেলার মঙ্গলবাড়ী রবিদাসপাড়া এলাকা থেকে ১০ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব।
আটক ১০ মাদকসেবী হচ্ছে, মহিলা মাদক ব্যবসায়ী সুমতি রবিদাস (৫৫), মন্তেশ মাহাতো (৩৩), বিদেশী মাহাতো (৪৮), সতীশ মাহাতো (৪৫), রুপচান মাহাতো (৫৫), শ্রী কিরণ মাহাতো (৩৫), মোঃ আব্দুল মতিন (৫৫), শ্রী শহরলাল রবিদাস (৩৫), হাকিম মন্ডল (৫০), শ্রী ভানু চন্দ্র শীল (৫০)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সদর উপজেলার মঙ্গলবাড়ী রবিদাসপাড়া এলাকায় মাদক সেবনের আসর বসে এমন খবরের ভিত্তিতে অনুসন্ধানে সত্যতা পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয় । এ সময় হাতেনাতে আটক করা হয়১০ মাদকসেবীকে।সেই সাথে দেশীয় মদ-৪২.৪ লিটার উদ্ধার করা হয়।এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের সহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
