রামগতিতে অস্ত্রসহ দুইব্যক্তি গ্রেফতার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৫৬

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চর গাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক, ৯টি তাজা কার্তুজ, তিনটি লোহার তৈরি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চরবাটা এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের ছেলে জুয়েল রানা (২২) এবং একই উপজেলার চর বাগ্গা এলাকার মাকসুদ হাওলাদারের ছেলে মো. জুয়েল (১৪)। এ ঘটনায় এসআই আবুল খায়ের বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, গতকাল শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।