চন্দ্রঘোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৫৭

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ বারঘোনিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গতকাল শুক্রবার নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটির নবনির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত প্রতি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হলো। আগামীতে আরো সহযোগিতা করা হবে বলেও দীপংকর তালুকদার আশ্বস্ত করেন। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বনশ্রী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ, কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (উত্পাদন) গোলাম সরোয়ার এবং কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।